| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বিচারাঙ্গনে ই-বেইল বন্ড সিস্টেমে সময় সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিত হবে’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:৪৫:৪২:অপরাহ্ন  |  ৮৯৮৯৪২ বার পঠিত
‘বিচারাঙ্গনে ই-বেইল বন্ড সিস্টেমে সময় সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিত হবে’

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবীর।

তিনি বলেন, ‘বিচারাঙ্গনে ই-বেইল বন্ড সিস্টেম চালু হওয়ায় সময় সাশ্রয় হবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।’ এছাড়া তিনি বিচার বিভাগ ও বারের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহা উদ্দিন, শিশু ধর্ষণ বিষয়ক ট্রাইব্যুনালের বিচারক সাবরিনা আলী, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আপীলেট জজ কেশব রায় চৌধুরী, পারিবারিক আপীল আদালতের বিচারক সুলতান মাহমুদ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

কর্মশালায় ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিচার বিভাগ ও বারের অন্যান্য সদস্যরা।

ই-বেইল বন্ড সিস্টেম কি?

ই-বেইল বন্ড সিস্টেম হলো একটি ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতি, যা আদালত বা বিচারব্যবস্থায় জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও স্বয়ংক্রিয় করার জন্য ব্যবহার করা হয়। সহজভাবে বললে, এটি হলো বন্দির জামিন বা ঋণব Bond-এর ইলেকট্রনিক সংস্করণ। যেখানে কাগজপত্রে হাতে জামিন নেওয়ার পরিবর্তে অনলাইনে বা কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে জামিন নিশ্চিত করা হয়।

এর মূল বৈশিষ্ট্যগুলো: প্রথাগত কাগজপত্রের প্রক্রিয়ার পরিবর্তে ই-বেইল সিস্টেম ব্যবহার করলে জামিন প্রক্রিয়া দ্রুত হয়, কোন ধরণের অনিয়ম বা প্রভাব খাটানো সম্ভব হয় না। সব কার্যক্রম রেকর্ডে থাকে। সংশ্লিষ্ট আদালত, পুলিশ স্টেশন এবং আইনজীবীরা সহজেই জামিনের অবস্থা দেখতে পারেন। জামিন প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় নকল বা জাল দলিলের সুযোগ কমে যায়। বিচার বিভাগে কাজের স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ।

যেমন, আগে আদালতে হাজির হয়ে জামিনের জন্য ব্যাংকে বা আদালতে নগদ টাকা/বন্ড জমা দিতে হতো। এখন ই-বেইল সিস্টেমে ব্যাংক ও আদালতের মধ্যে ডিজিটাল ট্রানজেকশন হয়, আর জামিনের কাগজপত্র অনলাইনে সিস্টেমে রেকর্ড হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪