দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সফল উপজেলা ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে শুরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা (পূর্ব) সহ সাংগঠনিক সম্পাদক মুফতী জামসেদ হুসাইন হাবিবী, দেবিদ্বার উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম এবং জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি