| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফটিকছড়ি থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৬:১৪:২২:অপরাহ্ন  |  ১৬৪৩১৯৯ বার পঠিত
ফটিকছড়ি থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার
ছবির ক্যাপশন: গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া চা বাগান থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ

 চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া চা বাগান থেকে ৯টি একনলা বন্দুক উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোমাসিয়া চা বাগানের ভেতরে বারোমাসিয়া টিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ড্রেনে বস্তায় পেঁচানো নয়টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪