| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী : খায়রুল কবির খোকন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২২:৩৫:৪০:অপরাহ্ন  |  ৮৮৯১৮০ বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী : খায়রুল কবির খোকন
ছবির ক্যাপশন: নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে পাঠিয়ে, দেশে আসা বন্ধ করে দেওয়া এবং বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে হত্যার পরিকল্পনা করে স্বৈরাচারী শেখ হাসিনা। তিনি মনে করেছিল খালেদা জিয়াকে হত্যা করতে পারলে বাংলাদেশে তার আর কোন প্রতিপক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই,কেয়ামত পর্যন্ত সে ক্ষমতায় থাকতে পারবে। আমরা দেখেছি কিভাবে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছেন। তিনি সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে ঢুকেছেন এবং হুইলচেয়ারে করে বেরোতে হয়েছে। তাকে জরাজীর্ণ একটি পরিত্যক্ত ভবনে রেখেছেন, যেখানে পোকা-মাকড় থাকে, যেখানে সুস্থ মানুষ থাকার কথা না, প্লাস্টার খসে পড়ছে, সেই জায়গায় তাকে রাখা হয়েছে। স্লো-পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া মৃত্যুর পেছনে সরাসরি শেখ হাসিনা দায়ী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি ।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, এম এ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪