রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি