| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে একই রাতে দুই বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ০৬:১৭:২৬:পূর্বাহ্ন  |  ৮৯০১৮১ বার পঠিত
রূপগঞ্জে একই রাতে দুই বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একই রাতে পৃথক দুটি বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া ও ইছাখালী গ্রামে এই দুটি ডাকাতির ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের হরিদাস পালের বসতবাড়িতে গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। পরে তারা আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতির সময় পরিবারের সদস্যদের শারীরিকভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

একই রাতে উপজেলার ইছাখালী গ্রামের আব্দুল বাতেনের বসতবাড়িতেও আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। সেখানে ৬ থেকে ৭ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, রাতের নীরবতার সুযোগ নিয়ে সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবেই এসব ঘটনা ঘটিয়েছে। একই ইউনিয়নে একই রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় রাত্রীকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪