| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ০৬:৩০:৪০:পূর্বাহ্ন  |  ৮৯১১১৪ বার পঠিত
মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে স্লাগ বিস্ফোরণে সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ে এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্টিল মিল-২ সেকশনে কাজের সময় হঠাৎ ময়লার স্লাগ বিস্ফোরিত হয়। এতে প্রচুর ডাস্ট ছড়িয়ে পড়ে এবং ৭ জন শ্রমিকের চোখ-মুখে ডাস্ট ঢুকে শ্বাসকষ্ট হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে আহতদের মধ্যে আব্দুল হামিদ (২৮)কে শ্বাসকষ্টের আশঙ্কায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, দুই নম্বর গেটে ময়লার স্লাগে সামান্য আগুন ধরলে তা বিস্ফোরিত হয়। তবে বড় কোনো আগুন বা বিস্ফোরণ হয়নি এবং ফায়ার সার্ভিস আসার আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, আহতদের মধ্যে একজনকে অ্যাজমা সমস্যা ও শ্বাসকষ্টের কারণে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড় দেওয়া হয়েছে।

এ ঘটনায় কারখানার নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সতর্কতা বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪