সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দি প্রার্থীদের প্রতিক বরাদ্দ প্রদান করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্দ শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে বারটায়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রতিক বরাদ্দ প্রদান অনুষ্ঠানে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেওয়দ হয়। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ-১ এ ৫, ২ এ ৬, ৩ এ ৪, ৫ এ ৬ ও ৬ আসনে ৯ জন প্রার্থী।
প্রতিক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টি, গনঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, বাসদ, কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য, ইসলামী ফ্রন্ট, আমজনতার দল ও জেএসডি ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থী ও তাদের এজেন্টরা উচ্ছাস প্রকাশের পাশাপাশি শঙ্কাও প্রকাশ করেন সুষ্ঠ নির্বাচন নিয়ে।
রিপোর্টার্স২৪/ঝুম