| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষার্থী সাজিনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৩:৫১:০২:অপরাহ্ন  |  ৮৮২৮১৪ বার পঠিত
সুবর্ণচরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষার্থী সাজিনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিন উল হক(১৭) আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত আড়াইটার তিনি মারা যান। নিহত সাজিন উল হক নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী। বেসরকারি উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মরহুম রুহুল মতিন  নাতি ও সংস্থাটির হিসাব রক্ষক মাজহারুল ইসলাম সোহাগের একমাত্র ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার  রাত আড়াইটার দিকে হঠাৎ তার ফোন থেকে বাবার মুঠোফোনে কল আসে গ্যাস্ট্রিক ও খিঁচুনি জনিত শারীরিক অসুস্থতার কারনে বুকে তীব্র ব্যথা অনুভব করলে বন্ধুরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাবা মাজহারুল ইসলাম সোহাগ বলেন, আমার একমাত্র ছেলেকে আল্লাহ খুব তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে নিলেন। এখনো বিশ্বাস করতে পারছি না, সে আর নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

সাজিনের সহপাঠী সিফাত বলেন, রাত দশটার দিকে একসাথে খাবার খেয়ে  যে যার রুমে চলে যাই। পরে শরীর খারাপ লাগার বিষয়ে জানালে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

সাজিন খুব শান্ত, ভদ্র ও মেধাবী ছিল। পড়াশোনার পাশাপাশি সে আমাদের সবার প্রিয় বন্ধু ছিল বলে জানান।

শিক্ষক রনজিত কুরী বলেন, সাজিন একজন ভালো শিক্ষার্থী ছিল। ক্লাসে সে সবসময় মনোযোগী থাকত। তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, এত অল্প বয়সে একজন শিক্ষার্থীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সাজিনের মতো একজন ভদ্র ও মেধাবী ছাত্রকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

সাজিনের মৃত্যুতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের এপেক্স ক্লাব অব নোয়াখালীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪