| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দলীয় প্রার্থীদের নির্বাচনী আইন মেনে প্রচারনা চালানোর আহ্বান জেলা বিএনপির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৪:৪২:৩৪:অপরাহ্ন  |  ৮৮৭৭৬০ বার পঠিত
দলীয় প্রার্থীদের নির্বাচনী আইন মেনে প্রচারনা চালানোর আহ্বান জেলা বিএনপির

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী আইন, আচরনবিধি মেনে প্রচার-প্রচারনা পরিচালনার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার‌্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনায় আমাকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতা-কর্মিদের একত্রে মাঠে নামানো, নির্বাচনকে উৎসবমুখর করার পাশাপাশি জেলার সকল আসনে দল মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ন সম্পাদক ভিপি শামিম খান, মোস্তফা নোমান আলালসহ বিভিন্ন পর‌্যায়ের নেতা-কর্মিরা।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪