| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমামদের ভূমিকা রাখার আহ্বান

শেরপুরে জেলা ইমাম সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৮:৪৬:৪৫:অপরাহ্ন  |  ৯১৩১০৮ বার পঠিত
শেরপুরে জেলা ইমাম সম্মেলন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুরে গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে পৌর ঈদগাহ মাঠে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, গণভোটের প্রচারণায় ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আপনারা মসজিদে মুসল্লি ও সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরে সচেতনতা সৃষ্টি করবেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, জেলা তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান এবং তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ।

ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (কোঅর্ডিনেটর) ডা. নাহিদ কামাল কেয়া ও জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৭০০ জন ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪