| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫৩ বিচারককে বদলি

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১৩:৩২:৪৪:অপরাহ্ন  |  ১৭৪৯৪৭৭ বার পঠিত
২৫৩ বিচারককে বদলি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৫৩ বিচারককে বর্তমান কর্মস্থল থেকে একযোগে বদলি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (০২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬২ জন, জেলা ও দায়রা জজ ৩০ জন, অতিরিক্ত জেলা জজ ৩৮ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২৩ জন।

এছাড়া ১২ জন সিনিয়র সহকারি জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪