| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৫:২৩:৫৭:অপরাহ্ন  |  ১৬৩৫৬৩১ বার পঠিত
প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজন
ছবির ক্যাপশন: নাটোরের গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন।

নাটোর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন। তিনি নাটোর জেলা বিএনপির সদস্য এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুরে নাটোরের গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ডা. রাজন বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে এবং দলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, বিএনপিকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতেই এই সিদ্ধান্ত।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সব বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা তার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দলীয় সিদ্ধান্ত মেনে মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডা. রাজন আরও বলেন, লালপুরে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে যে অবস্থান আমি নিয়েছি, তা অব্যাহত থাকবে। আমি আপনাদের ছেড়ে যাইনি, আমি আপনাদের সঙ্গেই আছি। আমৃত্যু আপনাদের সন্তান রাজন হিসেবেই থাকতে চাই। এ সময় তিনি তার সঙ্গে দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা নেতাকর্মীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, দলের হাইকমান্ডের কাছে লালপুরের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের বিষয়টি তুলে ধরেছেন। বক্তব্যের একপর্যায়ে তার কর্মী ও সমর্থকরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪