| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের চার সংসদীয় আসনে লড়ছেন ২১ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ২২:০৪:১৪:অপরাহ্ন  |  ৯০১৬৯৩ বার পঠিত
ঝিনাইদহের চার সংসদীয় আসনে লড়ছেন ২১ প্রার্থী,  কে কোন প্রতীক পেলেন?
ছবির ক্যাপশন: বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চারটি সংসদীয় আসনের মোট ২১ জন প্রার্থীর হাতে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসন-৮১

মো. আসাদুজ্জামান: ধানের শীষ (বিএনপি)

এএসএম মতিউর রহমান: দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট)

মতিয়ার রহমান ঈগল: (এবি পার্টি)

শহিদুল এনাম পল্লব: কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী)

মনিকা আলম: লাঙ্গল (জাতীয় পার্টি)

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু): সংসদীয় আসন-৮২

মো. আব্দুল মজিদ: ধানের শীষ (বিএনপি)

আলী আজম মোহাম্মদ আবু বকর: দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট)

আসসাদুল ইসলাম: মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ)

আবু তোয়াব: কাস্তে (সিপিবি)

মমতাজুর রহমান: হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

সওগাতুল ইসলাম : লাঙ্গল (জাতীয় পার্টি)

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) — সংসদীয় আসন-৮৩

মেহেদী হাসান : ধানের শীষ (বিএনপি)

অধ্যাপক মতিয়ার রহমান — দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট)

(প্রার্থী) — হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

সুমন কবির — ট্রাক (গণঅধিকার পরিষদ)

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের ৪ ইউনিয়ন) — সংসদীয় আসন-৮৪

রাশেদ খাঁন — ধানের শীষ (বিএনপি)

মাওলানা আবু তালেব — দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট)

সাইফুল ইসলাম ফিরোজ — কাপ-পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী)

আব্দুল জলিল — হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

খনিয়া খানম — উদীয়মান সূর্য (গণফোরাম)

এমদাদুল ইসলাম বাচ্চু — লাঙ্গল (জাতীয় পার্টি)

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪