| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোট বিষয়ে প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ২২:৪৪:৪২:অপরাহ্ন  |  ৮৮২১৩৩ বার পঠিত
গণভোট বিষয়ে প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

পটুয়াখালী প্রতিনিধি: দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে গণভোট বিষয়ে প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের ডোনাভান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুমসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তারা।

এ সময় ১নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক জুয়েল রানা বলেন,গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি ভোটারদের গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গণভোট দেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

সভায় অন্যান্য বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব ও অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪