| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মাসুদ ও শিপন বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ২৩:৩০:০৪:অপরাহ্ন  |  ৯০৯৩২৯ বার পঠিত
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মাসুদ ও শিপন বহিষ্কার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বাগেরহাট–১ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কপিল কৃষ্ণ মণ্ডল। 

অপরদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট–৪ আসনে হরিণ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সোমনাথ দে। 

জানা গেছে, কাজী খায়রুজ্জামান শিপন ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। সর্বশেষ তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং গত ৫ আগস্ট আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪