| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ০১:৪৫:২০:পূর্বাহ্ন  |  ৮৮৯৭৫৪ বার পঠিত
নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার

নড়াইল প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনিরুল ইসলাম সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নড়াইল-২ (নড়াইল সদর একাংশ ও লোহাগড়া) আসনের ভোটযুদ্ধের প্রাথমিক প্রচারণায় মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে তার পরিবর্তে ড. ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়নপত্র প্রদান করা হয়।

দলীয় মনোনয়ন হারানো ও সিদ্ধান্ত অগ্রাহ্য করে মনিরুল ইসলাম নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এবং মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ২১ জানুয়ারি দুপুরে তিনি কলস প্রতিক বরাদ্দ পান।

রিপোর্টার্স/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪