| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁর ৬ আসনে ৩২ প্রার্থীর প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু কাল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ০১:১৯:১২:পূর্বাহ্ন  |  ১৬৩৪২৩৮ বার পঠিত
নওগাঁর ৬ আসনে ৩২ প্রার্থীর প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু কাল

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ছয়টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৭ জন দলীয় প্রার্থী এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান।

রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম বলেন, প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলায় বর্তমানে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি নওগাঁয় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪