| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ০৮:০৫:৪৪:পূর্বাহ্ন  |  ১৫৮২৭০৮ বার পঠিত
লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির করে পালিয়ে যাওয়ায় সময় সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মো. শাকিব হোসেন (২০), জিদান (১৫) ও চরপাতা ইউনিয়নের মো. রাকিব (২০)।

পুলিশ জানায়, রাতে উপজেলার চরমোহনা ইউপির বাসাবাড়ি-হায়দরগঞ্জ রাস্তার সলিং এর মাথা নামক স্থানে সড়কের ওপর একদল ডাকাত সিএনজি যোগে এসে অটোরিকশা থামিয়ে মো. মমিনের কাছ থেকে দেশীয় অস্ত্র দেখিয়ে তার মোবাইল ফোন ও মালামা নিয়ে যায়। পরে ঘটনাস্থলে টহল পুলিশ গেলে মমিন পুলিশকে ডাকাতির ঘটনা জানায়। ডাকাতির ঘটনা শুনে পুলিশ ডাকাতদের ধাওয়া করে উক্ত ডাকাত দলের সিএনজি চালিত অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কার্টার এবং ডাকাতি করা মালামাল উদ্ধার করা করা হয়।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ায় সময় পুলিশ ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. মমিন মিয়া বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪