| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটির থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৪:১১:২৮:অপরাহ্ন  |  ৮৭০৬৬৬ বার পঠিত
রাঙ্গামাটির থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাঙ্গামাটি প্রতিনিধি: সৌদিয়া পরিবহন ও রাঙ্গামাটি বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে রাঙ্গামাটির সঙ্গে সারা দেশের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে রাঙ্গামাটি চট্টগ্রাম মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েন। অনেক যাত্রী বাস কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

জানা গেছে, সৌদিয়া পরিবহন সার্ভিস তাদের দুটি বাস রাঙ্গামাটি ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করলেও রাঙ্গামাটি মোটর মালিক সমিতিতে নির্ধারিত টোকেন ফি জমা দিচ্ছিল না। এ কারণে বুধবার সৌদিয়া পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয় সমিতি। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা পুনরায় চালু করা হয়। তবে এর প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

অন্যদিকে সৌদিয়া পরিবহনের রাঙ্গামাটি কাউন্টার ব্যবস্থাপক আরমান হোসেন বলেন, তারা সব ধরনের বৈধ অনুমতি নিয়ে বাস চলাচল শুরু করেছেন।

বুধবার হঠাৎ করে রাঙ্গামাটি মোটর মালিক সমিতির লোকজন কাউন্টারে তালা ঝুলিয়ে দেন। পরে সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের সহায়তায় তালা খুলে দেওয়া হয় এবং আগামী রোববার দুই পক্ষকে নিয়ে বৈঠকের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তাদের একটি এসি বাস রাউজানে আটকে রাখা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, যা প্রতিশ্রুতির পরিপন্থী।

এদিকে, হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। রাঙ্গামাটি মোটর মালিক সমিতির কার্যালয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ তালুকদার জানান, বিকেল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে। সেখানে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, হঠাৎ এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। দ্রুত কীভাবে সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে প্রশাসন কাজ করছে। আশা করা যাচ্ছে, দ্রুতই বাস চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি বাস মালিক সমিতির কার্যক্রম মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪