| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদের কাজে নিয়োজিত তিন শ্রমিককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:৪০:৫৩:অপরাহ্ন  |  ৯৪৫৪৮৩ বার পঠিত
মসজিদের কাজে নিয়োজিত তিন শ্রমিককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌর এলাকায় মসজিদের কাজ করতে আসা তিন শ্রমিককে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড় সংলগ্ন দক্ষিণপাড়া জামে মসজিদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ মুড়াড়িদহ গ্রামের আবু কালামের ছেলে ইয়াসিন (২১), উদয়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে এনামুল (৩৫) এবং শৈলকূপা উপজেলার ভাটই বৃত্তিপাড়ার কাশেমের ছেলে সোহাগ (২৭)। তারা পবহাটি দক্ষিণপাড়া জামে মসজিদের নির্মাণকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর অপূর্ব বিশ্বাস, এএসআই ফরহাদ হোসেনসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪