| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের জনগন বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:৪৯:১০:অপরাহ্ন  |  ৮৮৩৯৯০ বার পঠিত
নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের জনগন বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয়  নেতা  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,ইতি পূর্বে আমি এই নাটোর সদর থেকে তিনবার এমপি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম।

দীর্ঘ প্রায় ২৪ বছর আবারো আল্লাহ আমাকে নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচনে অংশগ্রহনে সুযোগ করে দিয়েছে। এবং আমি নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার থেকে আজকে নির্বাচন প্রচারনা শুরু করলাম আমি আশা করছি আগামী নির্বাচনে নাটোর নলডাঙ্গা মানুষ ইতি পূর্বে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে  ঠিক একই ভাবে আমাকে বিজয়ী করবে।

বৃহস্পতিবার  (২২ জানুয়ারি)  সকালে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের দিয়ার বাজার থেকে নির্বাচনী প্রচারনা উদ্বোধনে তিনি  এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল,  স্বেচ্ছা সেবক দলের  সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়নের সাবেক সভাপতি জালাল উদ্দিন সহ বিএনপির  নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪