| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বাঘ আমার লাগবেই’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৮:২৯:৫০:অপরাহ্ন  |  ৮৮২৭৮৪ বার পঠিত
‘বাঘ আমার লাগবেই’

জামালপুর প্রতিনিধি: নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলেও পছন্দের ‘বাঘ’ প্রতীক না পাওয়ায় এখনো প্রতীক গ্রহণ করেননি জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।

বুধবার (২১ জানুয়ারি) রাত পর্যন্ত ‘বাঘ আমার লাগবেই’ এমন দাবি করে জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন অর্ণব ও তার সমর্থকরা।

জানা যায়, বাঘ প্রতীকটি প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) দলের জন্য বরাদ্দ ছিল। যার নিবন্ধন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল করা হয়েছে এবং উক্ত দল কর্তৃক রিট পিটিশন নম্বর ১১৩৯/২০২০ দায়ের করায় তাঁকে বাঘ প্রতীক দেওয়া সম্ভব হয়নি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে জামালপুর-১, জামালপুর-২, জামালপুর-৩, জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস ‘বাঘ’ প্রতীক ছাড়া অন্য প্রতীক গ্রহণ না করার সমস্যা সমাধানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪