| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে শোকজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৯:৩৪:৪২:অপরাহ্ন  |  ৮৭৯০৭৮ বার পঠিত
শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে শোকজ
ছবির ক্যাপশন: স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ

স্টাফ রিপোর্টার,শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে শোকজের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর দিন বুধবার দুপুর ১টার দিকে প্রতীক গ্রহণের পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও মিছিল করেন প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ। অভিযোগের সঙ্গে সংযুক্ত ভিডিও ফুটেজ পর্যালোচনায় এ ঘটনা সত্য বলে প্রতীয়মান হয়েছে।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯, ১৬, ১৮ ও ৩০-এর লঙ্ঘন। এছাড়া এর আগেও তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কেন সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪