| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবিদ্বারে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৯:৪৩:৩০:অপরাহ্ন  |  ৮৭৯০৯২ বার পঠিত
দেবিদ্বারে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: অভিযান পরিচালনা করছেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন।

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার নিউমার্কেটের কালাচাঁন্দ মার্কেটের বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেবিদ্বার সদর এলাকার বাসিন্দা মো. আব্দুল আলিম (৫৫), পিতা শওকত আলী, তার মালিকানাধীন ‘শুভ বাটার ফ্লাই সিলিন্ডার অ্যান্ড এলপি গ্যাস’ দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস বিক্রি করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির কোনো সুযোগ নেই।

এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোটার্স ২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪