| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২১:০৯:০৬:অপরাহ্ন  |  ৮৭৪৬৭০ বার পঠিত
বাগেরহাটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সাংবাদিকদের জন্য দুই দিনের নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলা পরিষদের অডিটরিয়ামে অংশগ্রহণকারীদের নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণ কর্মসূচির শুভসূচনা করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু। এরপর পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: সরকার, প্রশাসন ও সাংবাদিকতার ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন, জনগণের ভোটাধিকার, প্রশাসনিক প্রস্তুতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়।

ডেলি স্টারের সিনিয়র রিপোর্টার মো: বাহরাম খান সাংবাদিকদের পেশাগত দক্ষতা, বিশেষত নির্বাচন কভারেজে স্বচ্ছতা, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা বৃদ্ধির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে বাগেরহাট জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ কর্মশালা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত হয়েছে। দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ শুক্রবার বিকেলে শেষ হবে।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাগেরহাট টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহসভাপতি এস এম রাজ ও সহ সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪