বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা শেখ পিয়া রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাখালগাছি বাজারের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মহিলা দলনেত্রী দিলারা মাসুদের সভাপতিত্বে এবং ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাসের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশ নেন বাগেরহাট জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লোনা, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিষ্ণুপদ দাস, সাধারণ সম্পাদক সুমন দাসসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মহিলা। সভায় স্থানীয় পূজা উদযাপন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজকল্যাণ বিষয়ে আলোচনা করা হয়।
রিপোটার্স ২৪/এসসি