| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে আলিফ সিয়ামের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২১:৫৬:৫৫:অপরাহ্ন  |  ৮৯৫৪৭৫ বার পঠিত
বাগেরহাটে আলিফ সিয়ামের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদ’ আলিফ আহমেদ সিয়ামের প্রতি শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, ২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ‘শহীদ’ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন এম এ এইচ সেলিম। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারতের পরে এম এ এইচ সেলিম বলেন, জুলাই আন্দোলনে ‘শহীদ’ আলিফ আহমেদ সিয়াম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক সাহসী প্রতীক। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া তিনি শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাগেরহাটে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৯ জনের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ আলিফের পরিবার ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এম এ এইচ সেলিম উল্লেখ করেন, শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন এবং শহীদ হওয়ার পর শহীদের বাবাকে এক লাখ টাকা সম্মাননা দিয়েছেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪