| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থীর ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২২:২৬:১৭:অপরাহ্ন  |  ৯০৯৫২৩ বার পঠিত
চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থীর ওপর হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা হঠাৎ করে ঢিল নিক্ষেপ করলে মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়। ঘটনার সময় তিনি গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তবে এতে তিনি শারীরিকভাবে আহত হননি।

চেয়ার প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এ ধরনের হামলার ঘটনায় তিনি ও তার সহযোগীরা আতঙ্কিত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪