| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সফিউল্লাহ মিঠুর নির্বাচনী প্রচারণা শুরু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২২:৪৯:৩১:অপরাহ্ন  |  ৮৭৮৮৬৮ বার পঠিত
গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সফিউল্লাহ মিঠুর নির্বাচনী প্রচারণা শুরু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছেন মেজর (অব.) মো. সফিউল্লাহ মিঠু। তিনি কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. মো. ছানাউল্লাহর উত্তরসূরি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার খিরাটী এলাকায় নিজ বাড়িতে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার সূচনা করেন ফুটবল প্রতীকের এই প্রার্থী। এ সময় তার বাবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দুপুরের পর থেকেই ঘাগটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সভাস্থলে জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল ফুটবল প্রতীকের পোস্টার ও ফুলের মালা। বিকেল গড়ানোর আগেই প্রার্থীর বাড়ির আঙিনা ও আশপাশের মাঠে ব্যাপক জনসমাগম ঘটে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হাশেম, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় মেজর (অব.) মো. সফিউল্লাহ মিঠু বলেন, তিনি কোনো দলের প্রার্থী নন, বরং কাপাসিয়ার সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, আমার বাবা মরহুম ডা. ছানাউল্লাহ আপনাদের সেবক ছিলেন। আমিও আপনাদের সেবক হিসেবেই থাকতে চাই।

তিনি আরও বলেন, কাপাসিয়ার প্রতিটি গ্রাম ও মহল্লা মাদকের ভয়াবহ আগ্রাসনে আক্রান্ত। নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রাধিকার দেবেন। ফুটবল প্রতীকের কথা উল্লেখ করে তিনি বলেন, ফুটবল হলো গতির প্রতীক। আপনারা আমাকে ভোট দিলে কাপাসিয়ার উন্নয়নে গতিশীল ভূমিকা রাখতে পারবো।

কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি উপেক্ষা করেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার নেতাকর্মী বা সমর্থকদের জানমালের ক্ষতি হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

দোয়া মাহফিল শেষে প্রার্থী সফিউল্লাহ মিঠু তার বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪