| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাসমাবেশ উপলক্ষে ফলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:৫৮:৩৪:অপরাহ্ন  |  ১৫৮২০২৪ বার পঠিত
মহাসমাবেশ উপলক্ষে ফলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: ২৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে নগরীর ঐতিহাসিক ফলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২২জানুয়ারি) মাঠ পরিদর্শনকালে মেয়র মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতির সার্বিক অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন, যাতে মহাসমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে অংশ নিতে পারেন।পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪