| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২৩:১৬:৪১:অপরাহ্ন  |  ৮৯৮১১৬ বার পঠিত
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও আমদানিকরা ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ও সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি এলাকা থেকে এসব মাদক ও ওষুধ উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে বুধবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে মাটিলা বিওপি’র একটি টহল দল হাবিলদার মো. মাইন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৫৩/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের মো. তোতা মিয়ার ড্রাগন বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. ইয়ার আলীর নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৫৯/২-এস থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জীবননগর পাড়ার কাঁচা রাস্তার পাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকরা ওষুধের মধ্যে ছিল ডেক্সামেথাসন ট্যাবলেট ও সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকরা সব মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রবেশ রোধে তাদের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪