| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ ‘সন্ত্রাসী চিতা’ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৩:০৩:২৬:পূর্বাহ্ন  |  ৮৮৪৩২৮ বার পঠিত
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ ‘সন্ত্রাসী চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতের নাম মো. হাসান তারেক (৩০), যার ডাকনাম ‘চিতা’।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লতিফপুর এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড অ্যামোনিশন, ১টি ম্যাগাজিন এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. হাসান তারেক পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী হিসেবে পরিচিত।

সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাহাত খান ও ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে যৌথবাহিনী অভিযানের মাধ্যমে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪