| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইমাম সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২১:১২:১৫:অপরাহ্ন  |  ১৬৩১৪৭৪ বার পঠিত
বগুড়ায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইমাম সম্মেলন

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার শাহাদাত হোসেন পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম ও বগুড়া জেলা সিনিয়ার তথ্য অফিসার মাহফুজার রহমান।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের চাবি জনগণের হাতে। সমাজে বৈষম্য দূর করতে নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা ইমামদের উদ্দেশে মসজিদে প্রচারণা চালিয়ে ‘হ্যাঁ’ ভোটের বার্তা পৌঁছে দেওয়ার আহবান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪