| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৩:২৮:৫৭:পূর্বাহ্ন  |  ৯০৩৭১৫ বার পঠিত
বাউফলে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন, সালমা আলম লিলি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।

জনসভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান খোকনসহ কালাইয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। তারা মিছিলসহ জনসভায় যোগদান করেন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪