| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৯:২৭:৪১:পূর্বাহ্ন  |  ৯০০২৯৯ বার পঠিত
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে (৪৬) গুলি করে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই বিএনপি নেতার অবস্থা  আশঙ্কাজনক, জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।  তিনি জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার হযরতপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, গুলিবিদ্ধ ব্যাক্তি হলেন, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ঢালিকান্দি এলাকায় একটি ওয়াজ মাহফিল শেষে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। 

হঠাৎ মোটরসাইকেলে দুইজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা। গুলিটি পেটের এক দিক দিয়ে ঢুকে অপর প্রান্ততে বের হয়ে গিয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে  পুলিশ পৌঁছেছে। এ ঘটনার জড়িতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। 

এ ঘটনার বিষয়ে স্থানীয় এক বিএনপি নেতা সূত্রে জানা গেছে, হাসান মোল্লাকে জরুরি চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪