সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হয়ে গেছে যে নির্বাচন কমিশন একটি দলের পকেটে ঢুকে গেছে। একটা দলের পক্ষ হয়ে তারা ভূমিকা পালন করছে।
বিভিন্ন জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যকে অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামি ধর্ম নিয়ে নয়, ধর্মীয় রাজনীতি করে।শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় জামায়াত আমিরের জনসভাস্থল পরিদর্শন ও নির্বাচনী প্রচারকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রিপোর্টার্স২৪/এসএন