| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১০:০২:৫১:পূর্বাহ্ন  |  ১৬২৯৫৪৮ বার পঠিত
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

বাগেরহাট প্রতিনিধি: নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

জেলা পরিষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯টি উপজেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ভুয়া তথ্য, অপতথ্য, কুৎসা সংবাদ, হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদি মোকাবেলায় ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব এবং তথ্য, ছবি ও ভিডিও যাচাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দিকনির্দেশনা তুলে ধরেন। প্রথম দিন (২১ জানুয়ারি) আলোচনা করেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম. হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪