| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক নামের কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা যাবে না : আমির হামজা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:১৬:০২:অপরাহ্ন  |  ৮৭৪৩৪১ বার পঠিত
সাংবাদিক নামের কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা যাবে না : আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি : ‘সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি কালের কণ্ঠের কুষ্টিয়ার মাল্টিমিডিয়া প্রতিনিধির নাম ধরে বলেন, “বিভিন্ন গোয়েন্দা সংস্থা ২০১৯ ও ২০২৩ সালের কাটছাঁট করা ভিডিও কারা ছড়িয়েছে, তাদের নাম জানতে চেয়েছে। আমরা সেই নামগুলো দিয়েছি এবং শাস্তিও দাবি করেছি।”

তিনি বলেন, “বিরোধিতায় যারা আছে, তারাই এই সব তৈরি করছে। মানুষের ভেতরে ভয়-ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পুরোনো জিনিস সামনে নিয়ে এসে কাটছাঁট করে আগে-পিছে কথা লাগিয়ে মামলা দিচ্ছে।”

আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষয়ে আমির হামজা বলেন, “আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চেয়েছি এবং ভুল স্বীকার করেছি। আবার ২০২৬ সালেও ভুল স্বীকার করলাম।”

ঝাড়ু মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা মিছিল করবেন, আপনাদের মা-বোন নেই? আপনাদের মেয়ে নেই, স্ত্রী নেই? তাদের দিয়ে করান! লাইলা বেগমের মতো এমন মহিলা তিনশ টাকা দিয়ে ভাড়া করা লাগবে কেন? এই মহিলা তো এখন বিপদে আছে। মহিলার খোঁজ নিয়েছি। এখন বলছে— কী করতে গেলাম আমি, তিনশ টাকা নিতে গিয়ে এখন দেখছি ৩০ হাজার চলে যাবে।” এ সময় আগামীতে এমন ভুল আর না করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই প্রার্থী।

এ সময় জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪