| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় জলসীমা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৯:০০:১৭:অপরাহ্ন  |  ৮৮৯৩০৩ বার পঠিত
ভারতীয় জলসীমা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর
ছবির ক্যাপশন: সংগৃহীত

মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলে আব্দুল মান্নান (২২) কে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড বোটযোগে তাকে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। পরে ১৮ জানুয়ারি সকালে বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় প্রবেশ করে।

এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ ওই বোটটিকে ধাওয়া করলে জেলে আব্দুল মান্নান পানিতে পড়ে যান। পরে ভারতীয় কোস্ট গার্ড তাকে দ্রুত উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে।

এই প্রেক্ষিতে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘পদ্মা’ তাকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় নিয়ে আসে। পরে বানৌজা পদ্মা তাকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে।

এরপর কোস্ট গার্ডের বোটে করে বৃহস্পতিবার তিনি কোস্ট গার্ড বেইস মোংলায় পৌঁছে এবং শরণখোলা থানার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪