| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় জেন-জেড কার্নিভাল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৯:৪২:৩৪:অপরাহ্ন  |  ৯০৬৫০৫ বার পঠিত
ভাঙ্গায় জেন-জেড কার্নিভাল অনুষ্ঠিত

প্রতিনিধি ভাঙ্গা ফরিদপুর: আমরা শুনতে চাই প্রজন্মের কন্ঠস্বর' আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের শক্তির' প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গায় জেন-জেড কার্নিভাল (Gen-z carnival)  অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা বিএনপি ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানের সার্বিক সহযোগিতায় পৌরসভার ড্রিম হলিউডে পার্ক জেন-জেড কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে হোপ এন্ড হেল্থ, জেনজি কার্নিভালে বক্তারা বলেন,  তরুণদের শিক্ষায়, জ্ঞানে ও প্রযুক্তিতে গড়ে দিতেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে সকলে ভোট দিবে। তরুণ প্রজন্মের শিক্ষার্থী, রাজনীতিবিদ, তরুন উদ্ভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের  সদরপুর ও চরভদ্রাসনকে ভবিষ্যতে কেমন দেখতে চায়- সেই স্বপ্ন, ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরা হয় অতিথিদের প্রশ্ন পর্বের উত্তরে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত  প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল,  রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফাহাম আব্দুস সালাম, ডা. জাহেদুর রহমান, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল মায়েদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম মাহমুদ রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক শামীম খান। 

 এসময় আরও  উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি  ওবায়দুল আলম সম্রাট, সহ সভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পান্না প্রমুখ।অনুষ্ঠানে আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কিত প্রশ্নোত্তর, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা পর্বের মধ্য দিয়ে সাজানো হয় তারুণ্যের এ উৎসব। 

শহিদুল ইসলাম বাবুল বলেন, যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছিলো তরুণেরা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে বিএনপি। এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সকল দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪