| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ২০:২৪:২৩:অপরাহ্ন  |  ৯০৬৫৯৮ বার পঠিত
সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ ট্রেন চালু ও আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি। ট্রেনভোগান্তি দূর করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তঃনগর ট্রেন প্রায় আধা ঘণ্টা অবরোধ করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রেলরুটে যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসে দীর্ঘদিন ধরে যাত্রী ভোগান্তি লেগেই আছে।

তারা বলেন, ট্রেন দুটি অল্প সময়ের ব্যবধানে চলাচল করায় অনেক সময় যাত্রীসংকট দেখা দেয়, ফলে রেল কর্তৃপক্ষকেও লোকসান গুনতে হয়। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে তারাকান্দিতে পৌঁছাতে বিকেল হয়ে যায় এবং ফিরতি পথে গভীর রাতে যাত্রা করতে হয়। এতে স্টেশনে নেমে যাত্রীদের ছিনতাইসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

বক্তারা দাবি করেন, যাত্রীভোগান্তি কমাতে দুটি ট্রেনের যেকোনো একটির সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল, বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু এবং ট্রেনটি যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার, নূর সরকারসহ অন্যান্যরা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪