| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে কাজের প্রতিশ্রুতি দিলেন ১৭ চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:০৪:০২:অপরাহ্ন  |  ১৬২৮৭৪১ বার পঠিত
শেরপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে কাজের প্রতিশ্রুতি দিলেন ১৭ চেয়ারম্যান

শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই উপজেলার ১৭ জন ইউনিয়ন চেয়ারম্যান। ২২ জানুয়ারি রাত ৮টায় শ্রীবরদী পৌরশহরের পালকি মার্কেট সংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রায় ৪০২ জন ইউপি সদস্য, ব্যবসায়ী, সুধীজন ও তরুণ সম্প্রদায়ের নেতাকর্মীরাও ধানের শীষের পক্ষে নির্বাচন করার সম্মতি ব্যক্ত করেন। প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন শেরপুর জেলার বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মো: মাহমুদুল হক রুবেল।

১৭ জন ইউপি চেয়ারম্যান হলেন: সিঙ্গাবরুনা ইউপি চেয়ারম্যান মো: ফখরুজ্জামান কালু, রাণীশিমুলের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, তাঁতীহাটি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, গোশাইপুর চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, শ্রীবরদী সদর চেয়ারম্যান মো: ফরিদুজ্জামান, ভেলুয়া চেয়ারম্যান আব্দুল করিম, খরিয়াকাজিরচর চেয়ারম্যান মো: দুলাল মিয়া, গড়জরিপা চেয়ারম্যান মো: আব্দুল জলিল, কুড়িকাহনিয়া চেয়ারম্যান ফিরোজ খান নুন, কাংশা (ঝিনাইগাতী) চেয়ারম্যান মো: আতাউর রহমান, ধানশাইল চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, নলকুড়া চেয়ারম্যান মো: রুকুজ্জামান, গৌরিপুর চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম, ঝিনাইগাতী চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন, হাতীবান্ধা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম ও মালিঝিকান্দা চেয়ারম্যান মো: মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো: আব্দুর রহিম দুলাল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, কুড়িকাহনিয়া চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবরদী সদর চেয়ারম্যান মো: ফরিদুজ্জামান, নলকুড়া চেয়ারম্যান রুকনুজ্জামান, কাকিলাকুড়া চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার ও তাঁতীহাটি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম. সোহানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যকরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪