| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার ছেলের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:০৯:১৫:অপরাহ্ন  |  ৮৬২০০৩ বার পঠিত
মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার ছেলের
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ধলই ইউনিয়নের পূর্ব হাধুরখীল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের সন্তান।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বান্দরবানের লামা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ফটিকছড়ি হয়ে মাইজভান্ডার শরীফের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের শাহজাহান শাহ (রহ.) মাজার গেইট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি সড়ক পার হওয়া নাঈমকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত নাঈমকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তার মৃত্যু হয়।

ধলই ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নিহত নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব হাধুরখীল জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহেদ বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪