| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৪:১৯:২৬:অপরাহ্ন  |  ৮৬১৩১৫ বার পঠিত
ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
ছবির ক্যাপশন: সংগৃহীত

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাঈদ হোসেন নুর (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাঈদ হোসেন নুর সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দীনের ছেলে। সে মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সীর হাট কেরামতিয়া (আরএম হাটকে) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল নুর। খেলার একপর্যায়ে মাঠের এক পাশে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে পড়ে সে অচেতন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নুরের মৃত্যু হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪