| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে গণভোট নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৪:২৩:৩৮:অপরাহ্ন  |  ৮৬৭৪৭০ বার পঠিত
মহেশপুরে গণভোট নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা এবং প্রত্যাশা বিষয়ক সংলাপ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন।

এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপে মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং তরুণদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ

সময় শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪