| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৪:৩০:২০:অপরাহ্ন  |  ৮৬৮৩৩৩ বার পঠিত
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার হাজরাপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রিফাত (১৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত রাজশাহীর মতিহার থানার মোহনপুর এলাকার মাসুর রানার ছেলে। রিফাতের বাবা-মা ও দুই ভাই (রিফাতসহ) বাকপ্রতিবন্ধী, তবে বড় বোন সুস্থ রয়েছে।

ঘটনাস্থলের কাছে কাজ করছিলেন রেলওয়ের ওয়েম্যানরা। আকাশ নামে এক ওয়েম্যান জানান, ট্রেন আসার সময় রিফাত রেললাইনের ওপর হাঁটছিল। এ সময় তিনি ইশারায় কারো সঙ্গে কথা বলছিলেন। ট্রেন চালক বারবার হর্ণ দিয়েও সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু রিফাত বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় শব্দ শুনতে পাননি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোহনপুর এলাকার স্থানীয় বাসিন্দা মো. মাহিম বলেন, “সে কথা বলতে পারে না। ইশারায় ফোনে কথা বলছিল। বাড়ি থেকে হরিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়।”

রাজশাহী রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসা একটি লোকাল ট্রেনে কাটা পড়ে রিফাত ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪