| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদ হত্যা: গ্রেপ্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৫:৩৪:৫০:অপরাহ্ন  |  ৮৫৭২৪৮ বার পঠিত
ফরিদ হত্যা: গ্রেপ্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ফরিদ সরকার হত্যার এক মাস পেরিয়ে গেলেও দুইজন আসামী ছাড়া বাকি চার আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামীদের গ্রেপ্তারে দাবি জানিয়েছে নিহতের বড় ভাই ও পরিবাবের সদস্যরা। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

ফরিদ সরকার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। ফরিদ গোসিংগা ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত ফরিদ সরকারের একমাত্র মেয়ে ফাহিমা আক্তার (৮) বলেন, সবাই সবার বাবাকে ডাকতে পারে। কিন্তু আমি আমার বাবাকে ডাকতে পারি না। এক মাস হয়ে গেলেও পুলিশ এখনো আমার বাবার হত্যাকারীদের গ্রেফতার করতে পারে নাই। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

নিহত ফরিদ সরকারের বড় ভাই ফারুক হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, গত ২৪ ডিসেম্বর ভোর পৌণে ৪ টার দিকে আসামীরা ফরিদকে মুঠোফোনে স্থানীয় কেবিএম ব্রিকসে ডেকে নিয়ে যায়। পরে সেখানে প্রধান আসামী কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর (ভুবনেরচালা) গ্রামের তারা ডাকাতসহ তার সহযোগীরা তাকে এলোপাথাড়ি মারপিট এবং কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় তিনি (নিহতের বড় ভাই ফারুক হোসেন) শ্রীপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলার প্রধান আসামী তারা ডাকাত এবং ৬ নম্বর আসামী টিটুকে গ্রেপ্তার করে।

তিনি আরো অভিযোগ করেন, তার ভাই ফরিদ সরকার স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম রফিকের কাছে মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেছে। ওই মেম্বার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে স্বীকারোক্তি দিলেও পুলিশ অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তার করছে না। 

এদিকে আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাদেরকে গ্রেপ্তার না করায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের সহযোগীতা আশা করছি। মামলার অপর আসামিরা হলেন শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আনোয়ার হোসেন, একই গ্রামের আব্দুল হালিম, মোতাহার হোসেন মাস্টার এবং হৃদয় হাসান জয়। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত গোসিংগা ইউনিয়ন পরিষদের মেম্বার সবুজ বলেন,আজকে যদি ফরিদ হত্যার সঠিক বিচার না হয় তাহলে আগামী দিনে এই ধরনের অপরাধের প্রবণতা আরো বাড়বে। আমরা জনগণকে কিভাবে নিরাপত্তা দিবো। সামাজিক ন্যায়বিচার কিভাবে নিশ্চিত করবো। চিহ্নিত একটা অপরাধী চক্রের কাছে আমরা জিম্মি হয়ে রয়েছি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ইতোমধ্যে আমরা প্রধান আসামীসহ অপর একজন আসামীকে গ্রেফতার করেছি। গ্রেফতার দুই আসামী তারা কারাগারে রয়েছে। ফরিদ হত্যার তদন্ত চলমান রয়েছে। দুইজন আসামী সন্দেহের মধ্যে রয়েছে, অতি দ্রত আমরা ওই দুই আসামীকে গ্রেফতার করতে পারবো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪