| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এ দেশের উন্নয়নে বিএনপির বিকল্প নেই : আবদুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৫:৪৪:০০:অপরাহ্ন  |  ৮৬৫৮৫৪ বার পঠিত
এ দেশের উন্নয়নে বিএনপির বিকল্প নেই : আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং এ দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। একমাত্র বিএনপি এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে। দেশকে এগিয়ে নিতে, দেশ ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী করতে হবে। তবেই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সোনাগাজী উপজেলা কারামতিয়া বাজার পথসভায় এসব বলেন ফেনী-০৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, বর্তমানে আমাদের প্রতিপক্ষ যে দলটি রয়েছে, তারা রাজনৈতিকভাবে জনসমর্থনে এগিয়ে না থাকলেও কূটকৌশল ও ষড়যন্ত্রে এগিয়ে। তাই তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে আমি কার্পণ্য করব না। আমি এ উপজেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, যোগাযোগব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাব। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।

পথসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, আবুল কালাম চেয়ারম্যান এবং সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪