| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে গণভোটের প্রচারে ইমাম সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১১:৪৮:৫১:পূর্বাহ্ন  |  ১৬১৮৫৩৭ বার পঠিত
নড়াইলে গণভোটের প্রচারে ইমাম সম্মেলন

নড়াইল প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে নড়াইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল ছালেক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং ইমামদের মাধ্যমে সকল মসজিদে মুসল্লিদের বোঝানোর অনুরোধ জানান। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চার শতাধিক ইমাম-খতিব অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪